মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতির উদ্যোগে মেহেরপুরের নবগঠিত শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে করোনায় আক্রান্ত একটি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি করোনায় আক্রান্ত তাসের এর বাড়ি উপস্থিত হয়ে খাদ্য সহায়তা তুলে দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিনারুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সম্পাদক লিয়াকত হোসেন প্রমূখ।