মেহেরপুর নিউজ:
জেল হত্যা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট কাজী শহীদ, মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল,সদর উপজেলা সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট রুথশোভা মণ্ডল, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন প্রমুখ। পরে সেখানে জাতীয় ৪ নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।