বর্তমান পরিপ্রেক্ষিত

জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By Meherpur News

May 22, 2026

মেহেরপুর নিউজ:

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন।

মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরাও উপস্থিত ছিলেন।