বর্তমান পরিপ্রেক্ষিত

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মেহেরপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

By মেহেরপুর নিউজ

August 09, 2022

 মেহেরপুর নিউজ:

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সার ও কৃষি পন্যের মূল্য কমানোর দাবিতে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখা।

মঙ্গলবার বিকেলে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সরকারি মহাসচিব মাওলানা আব্দুল কাদেরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর শহরের হোটেল বাজার থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর পৌরসভার সামনে শেষ শেষ হয়। পরে সেখানে পথ সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি খাদেমুল ইসলামের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সরকারি মহাসচিব মাওলানা আব্দুল কাদের। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার সভাপতি আবির হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুরের জেলা শাখার নেতা আরিফুল ইসলাম প্রমুখ।