মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ নভেম্বর: মেহেরপুর-২ (গাংনী ) আসনের আওয়ামীলগের মনোনয়ন লাভকারী গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ খালেক বলেছেন,আমি গাংনী বাসির দোয়া নিয়ে হায়েনাদের কবল থেকে গাংনীবাসিকে রক্ষা করতে চাই। তিনি বলেন,আমি নির্বাচনে জয়লাভ করলে গাংনী থেকে সন্ত্রাস র্নিমূল করবো। এম এ খালেক আজ শনিবার বিকালে গাংনী চার রাস্তার মোড়ে এক পথসভায় এ প্রতিশ্রুতি দেন।
এম এ খালেক আওয়ামীলীগের মনোনয়ন লাভ করে ঢাকা থেকে গাংনী ফেরার পর এক আনন্দ মিছিল ও পথসভায় তিনি বক্তব্য রাখেন। এর আগে এমএ খালেকের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি গাংনীর প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলে অন্যাণ্যদের মধ্যে আওয়ামীলীগ নেতা রেজাইল হক,আশরাফুজ্জামান চেবী,আব্দুর রাজ্জাক,ফজলুল হক,আবুল হাশেম,ওয়াহিদুজ্ঝামান,আব্দুল বারি,ওহিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।