বর্তমান পরিপ্রেক্ষিত

ঝকঝকে আকাশ ডিসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

May 25, 2021

মেহেরপুর নিউজ:

ঝকঝকে আকাশ ডিসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে ঝকঝকে আকাশের ২য় বর্ষ পালন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।

গনি উল আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। বক্তব্য রাখেন জাহির হোসেন চন্চল,ইমতিয়াজ হোসেন, আখতার হোসেন, হাসিবুল ইসলাম প্রমূখ। পরে সেখানে কেক কাটা হয়।