মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া ফুটবল একাদশের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঝাউবাড়িয়া সত্য সন্দ ক্লাব মাঠে এ প্রীতি ফুটবল খেলার অনুষ্ঠিত হয়।
ঝাউবাড়িয়া ফুটবল একাদশ ও হরিরামপুর সীমান্ত ক্লাবের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল খেলায় হরিরামপুর সীমান্ত ক্লাব জয় লাভ করেছে। খেলায় হরিরামপুর সীমান্ত ক্লাব ৩-০ গোলে স্বাগতিক ঝাউবাড়িয়া ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে রমে, মাহফুজ এবং হৃদয় একটি করে গোল করেন।