বর্তমান পরিপ্রেক্ষিত

ঝাউবাড়িয়ার নওদাপাড়ায় আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 22, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমানের উদ্যোগে ঝাউবাড়িয়া গ্রামের নওদাপাড়া আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ঝাউবাড়িয়া নওদাপাড়া গ্রামে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমানের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেনি ইউপি সদস্য ইকবাল হোসেন স্টালিং, কাকুলি খাতুন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আইজুদ্দিন, আলাউদ্দিন আলাল, রবিউল ইসলাম রবি, জহুর আলি,শ্যামপুর ইউনিয়ন ইয়াং বাংলার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।