বর্তমান পরিপ্রেক্ষিত

ঝাউবাড়িয়া দারুল উলুম কওমি মাদ্রাসার ছাত্রের আত্মহত্যা

By মেহেরপুর নিউজ

August 26, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া দারুল উলুম কওমি মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র আলী আজগর (১৫) নামের এক শিশু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।শনিবার দুপুরের দিকে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

সদর থানা পুলিশ তার লাশ করেছে।আলী আজগর মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের টুটুল ইসলামের ছেলে।জানা গেছে আলী আজগর সকালের দিকে তার পিতার সাথে ঝগড়া করে মাদ্রাসায় ফিরে আসে। দুপুরের দিকে মাদ্রাসার কোনার একটি কক্ষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরে তার সহপাঠীরা তার খোঁজ করে না পেয়ে ঐ ঘরের দিকে যায়। ঘরটি ভিতর থেকে আটকানো ছিল।মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকরা দরজা ভেঙে আলী আজগর গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়।