বর্তমান পরিপ্রেক্ষিত

ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

November 22, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যার দিকে ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাব মাঠে পুরস্কার তুলে দেওয়া হয়। মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন, রানার্স আপ, ম্যান অব দ্যা ম্যাচ এবং ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ আল বারি, আহমদ আলী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ শাহী উদ্দিন মিলটন, ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রকিব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান, ইলিয়াস হোসেন, যুবদলের নেতা রায়হান, সাইদুল ইসলাম, সত্য সন্ধ্যা ক্লাবের আহ্বায়ক মামলত হোসেন জোয়ারদার প্রমুখ।