বর্তমান পরিপ্রেক্ষিত

ঝাউবাড়িয়া ফুটবল টুর্নামেন্ট উপ কমিটি গঠন

By মেহেরপুর নিউজ

September 04, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাবের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝাউবাড়িয়া ফুটবল টুর্নামেন্ট উপ কমিটি গঠন করা হয়েছে। ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাবের সভাপতি আশরাফুল আলম রবিকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক খাজা মইনুদ্দিন লিটনকে সদস্যসচিব করে ১৭ সদস্য বিশিষ্ট টুর্নামেন্ট কমিটির গঠন করা হয়েছে।

রবিবার বিকালের সত্যসন্ধ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সত্য সন্ধ ক্লাবের উপদেষ্টা প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর রব বিশ্বাস, মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য খাজা মইনুদ্দিন লিটন, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ।