মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ জানুয়ারী:
মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী বলেছেন, টাকার মান বেশী দিন স্থায়ী হয় না কিন্তু শিক্ষার মান হয় স্থায়ী। আমি চাই মেহেরপুর জেলার শিক্ষার মান বৃদ্ধি ও উন্নতি হোক। অ্যাড. মিয়াজান আলী বলেন, শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। তিনি আরো বলেন, আমি আপনাদের সহযোগিতা নিয়ে মেহেরপুরের উন্নয়ন করতে চাই। তবে অগ্রাধিকার ভিত্তিতে আমি এই জেলায় উন্নয়ন ঘটাবো। অ্যাড. মিয়াজান আলী শুক্রবার মেহেরপুর সদর উপজেলার খন্দকারপাড়া গ্রামে আয়োজিত খন্দকারপাড়াবাসীর উদ্যোগে তাঁকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন।
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জান মোহাম্মদের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় বডির সদস্য অ্যাড. খন্দকার একরামূল হক হীরা, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট, জেলা যুবলীগের সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিপুল, সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, জেলা সৈনিক লীগের আহবায়ক কাবিজুল হক মিলন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মেহেদী হাসান, জেলা ছাত্রলীগের সম্পাদক বারিকুল ইসলাম লিজন প্রমুখ। এর আগে মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী সেখানে পৌঁছালে গ্রামবাসির পক্ষ থেকে ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে তাকে বরণ করে নেয়া হয়। পরে তাকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।