বর্তমান পরিপ্রেক্ষিত

টাকা ভাঙাতে গিয়ে বৃদ্ধ প্রতারণা শিকার

By মেহেরপুর নিউজ

April 23, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর পূবালী ব্যাংকের টাকা তুলতে এসে অভিনব কায়দা এক বৃদ্ধের কাছ থেকে ৮৫ হাজার টাকা নিয়ে শটকে পড়েছে প্রতারক দল।

এ ঘটনায় ভুক্তভোগী আবুল কালাম মিয়া মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে আবুল কালাম জানান, তার ব্যবসায়ী কাজের জন্য বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর পূবালী ব্যাংক থেকে ৩ লক্ষ ৭১ হাজার টাকা উত্তোলন করে।

টাকা নিয়ে ব্যাংক থেকে বের হওয়ার সময় অজ্ঞাত দুই যুবক ১হাজার টাকার একটি নোট দিয়ে ভাংতি করে দিতে বলে। ওই সময় ১ হাজার টাকার নোট ভাংতি করে দেওয়ার পর পর ১হাজার টাকার বান্ডেল টি গাডার লাগিয়ে দেওয়ার নাম করে কৌশলে ১ হাজার টাকার বান্ডিল এর মধ্যে থেকে ৮৫ হাজার টাকা নিয়ে শটকে পড়ে। পরে বাড়িতে এসে টাকা গুনে ৮৫ হাজার টাকা কম দেখেন। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।