মেহেরপুর নিউজ:
আগামীকাল থেকে সীমিত পরিসরে চলবে দূরপাল্লার বাস। টানা ৪৯ দিন বন্ধ থাকার পর কাল সোমবার থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু করবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে গত ৫ এপ্রিল থেকে এ পর্যন্ত রয়েছে সারা দেশ লকডাউন সপ্তাহ’র পর সপ্তাহ করে বৃদ্ধি করে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত লকডাউন রয়েছে।
এদিকে গত ২৪এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ঈদের কেনাকাটার জন্য খুলে দেওয়া হয়েছিল সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। শুরু থেকেই বন্ধ রয়েছে গণপরিবহন। লকডাউনের সব ধরনের ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালু রেখেছেন। অসহায় হয়ে পড়েছিল গণপরিবহনের শ্রমিকেরা। দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকায় কর্ম হারিয়েছিল হাজারো শ্রমিক। এদিকে লকডাউন চলমান থাকলেও আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়েছিল চলতি মাসের ৬ তারিখ থেকে।
গণপরিবহনের শ্রমিকদের কথা চিন্তা করে এবং দেশের ভারসাম্য ফিরিয়ে আনতে আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছেন সরকার। অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে দূরপাল্লার বাস। এই নিয়ে দুশ্চিন্তায় গন পরিবহনের মালিক ও শ্রমিকরা।
রয়েল পরিবহনের মেহেরপুর কাউন্টারের ম্যানেজার তোয়াক্কেল হোসেন বলেন, আগামীকাল থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে কিন্তু যাত্রী না থাকায় দুশ্চিন্তায় পড়তে হচ্ছে আমাদের। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মানুষ এখন গৃহবন্দী। তাই কেউই যেতে আগ্রহী না দূরপাল্লার বাসে চড়ে তাদের গন্তব্যে যেতে। তাই আমরা যাত্রী শূন্যতায় ভুগছি। মেহেরপুর জে আর পরিবহনের কাউন্টার মাস্টার আনোয়ার হোসেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল সকালে মেহেরপুর থেকে ছেড়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত সব সিট ফাঁকা রয়েছে। তিনি আরো বলেন একটি বাস মেহেরপুর থেকে ঢাকায় গেলে যা হয়, অর্ধেক যাত্রী নিয়ে গেলে মালিকপক্ষের কিছুই থাকবে না।