বর্তমান পরিপ্রেক্ষিত

টিউশনির প্রথম টাকা দিয়ে প্রতিবন্ধী ও বৃদ্ধাদের মাঝে ইফতার বিতরণ

By মেহেরপুর নিউজ

May 09, 2021

মেহেরপুর নিউজ:

টিউশন এর প্রথম টাকা দিয়ে প্রতিবন্ধী ও বৃদ্ধাদের মাঝে ইফতার বিতরণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও মেহেরপুর জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক শেখ জাবের আল শান্ত নামের এক যুবক।

রবিবার দুপুরের দিকে তার নিজ গ্রাম মেহেরপুর সদর উপজেলার শ্যামপুরে প্রায় ১০০ জন বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে এসব ইফতার বিতরণ করেন তিনি। এসময় তিনি গ্রামের প্রতিবন্ধী ও বৃদ্ধাদের বাড়ি বাড়ি যে নিজ হাতে এই ইফতার সবার মাঝে বিতরণ করেন। এর আগে তিনি বেশ কয়েকদিন মাস্ক বিতরণ করেছেন বলে জানা গেছে।