বর্তমান পরিপ্রেক্ষিত

টেংরামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 13, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর এলজিইডির উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার টেংরামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বুধবার বিকালের দিকে নাম ফলক উন্মোচন করে টেংরামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, সদর উপজেলার আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন,মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক সেখানে উপস্থিত ছিলেন।