টপ নিউজ

ট্রাকের ধাক্কায় এক মহিলার মৃত্যু, আহত স্বামী

By মেহেরপুর নিউজ

May 18, 2021

মেহেরপুর নিউজ:

চলন্ত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রেজবিনা খাতুন নামের এক মহিলার মৃত্যু । আহত হয়েছে তার স্বামী সেন্টু। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর মহাজনপুর সড়কের যতারপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের আবুল শেখের ছেলে সেন্টু তার স্ত্রী রেজবিনা নিয়ে মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে নিজ গ্রাম বাবুপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে যতারপুর ব্রিজ পার হয়ে একই দিকে যাওয়া একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেল চালককে ধাক্কা মারে।

এ সময় মোটরসাইকেলের পেছনে বসাা রেজবিনা চলন্ত মোটরসাইকেল থেকে ট্রাকের নিচে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।আহত হন সেন্টু। স্থানীরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।