বর্তমান পরিপ্রেক্ষিত

ট্রাক থেকে ছিটকে পড়া বস্তার নীচে চাপা পড়ে পথচারী মারাত্মক আহত

By মেহেরপুর নিউজ

July 15, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জুলাই:

ট্রাক থেকে ছিটকে পড়া শশা বোঝায় বস্তার নীচে চাপা পড়ে তোফাজ্জেল হোসেন (৩৫) নামের এক পথচারী মারাত্মক আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাস পাতালে রেফার করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর শহরের ওয়াপদা সড়কে ওই ঘটনা ঘটে। জানা যায়, এ দিন সকালের দিকে মেহেরপুর শহরের বড় বাজার এলাকার সিপার“দ্দিনের ছেলে তোফাজ্জেল হোসেন শহরের ওয়াপদা সড়কে শশা বোঝাই করা  ট্রাকের পাশ দিয়ে হেঁটে যাবার সময় ট্রাক থেকে ২বস্তা শশা তার গায়ের উপর পড়ে। এতে তিনি মারাত্মক আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।