বর্তমান পরিপ্রেক্ষিত

ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

September 27, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী চাকরি থেকে অবসর গ্রহণ করায় তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। দুপুরের দিকে মেহেরপুর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

সিভিল সার্জন অফিস মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সুপার ডাঃ জমির মোঃ আব্দুস সাত্তার, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস প্রমুখ। বিদায় অনুষ্ঠানে বিদায়ী সিভিল সার্জনকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়।