বর্তমান পরিপ্রেক্ষিত

ডাইরেক্টর মোঃ খুরশিদ আলমের মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন

By মেহেরপুর নিউজ

September 29, 2022

মেহেরপুর নিউজ:

স্বাস্থ্য বিভাগের (লাইন)ডাইরেক্টর মোঃ খুরশিদ আলম মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।

এদিকে এর আগে তিনি মেহেরপুরে এসে পৌঁছালে মেহেরপুর বিএমএ’র উদ্যোগে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সিভিল সার্জন ডাঃমোঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী, মেহেরপুর জেলা বিএমএ’র সভাপতি ডাঃএমএ বাশার, সাধারণ সম্পাদক ডাঃ আবু তাহের সিদ্দিক সহ বিএমএ’র সদস্যগন উপস্থিত ছিলেন। পরে তিনি মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মিলনায়তনে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।