বর্তমান পরিপ্রেক্ষিত

ডাক্তার জামাল উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রী সবজি বাজার

By মেহেরপুর নিউজ

May 12, 2021

 মেহেরপুর নিউজ:

ডাক্তার জামাল উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে করোনাকালীন হতদরিদ্র মানুষের জন্য ভ্রাম্যমাণ সবজি বাজারে শাকসবজি ও সেমাই, চিনি বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ এর সামনে ফ্রি সবজি বাজার বসানো হয়। এ সময় দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাকিম হক খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল। এ সময় বক্তব্য রাখেন ডাক্তার জামাল উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি শাকিল আহমেদ।  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের সদস্য সাইফুল, সজীব ওয়াজেদ জয় পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ডাক্তার জামাল উদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোস্তফা গোলাম মোর্তোজা, ম্যানেজার মোঃ আনিসুর রহমান প্রমূখ।