বর্তমান পরিপ্রেক্ষিত

ডাক কর্মচারী ইউনিয়ন মেহেরপুর জেলা শাখার কর্মচারী ও উদ্যোক্তা সম্মেলন

By মেহেরপুর নিউজ

February 01, 2020

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ পোস্টাল (ইডি) শাখা ডাক কর্মচারী ইউনিয়ন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ পোস্টাল (ইডি) শাখা ডাক কর্মচারী ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।ডাক কর্মচারী ইউনিয়ন মেহেরপুর জেলা শাখার সভাপতি মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চল খুলনার পোস্টমাস্টার জেনারেল তরুন কান্তি শিকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি পোস্টমাস্টার জেনারেল এস এম ওয়াজেদুল ইসলাম, ভেড়ামারা উপবিভাগীয় পোস্ট অফিস পরিদর্শক অলক কুমার বিশ্বাস, মেহেরপুরের পোস্টমাস্টার আব্দুল মমিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম রেজা, ফজলে রাব্বী, জুবায়ের হোসেন।