বর্তমান পরিপ্রেক্ষিত

ডা. তাহের ডা. লিনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে শরবত বিতরণ

By মেহেরপুর নিউজ

May 02, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডা. তাহের ডা. লিনা নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের কলেজ সড়কে পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়।

মেহেরপুর ডা. তাহের ডা. লিনা নার্সিং ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান ডা. আবু তাহের সিদ্দিক শরবত বিতরণের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে ডা. তাহের ডা. লিনা নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডা. মেলিনা সুলতানা, অধ্যক্ষ সাবরিনা সাবের,শিক্ষক শাহ আলম, আসফা, শিশির, ডিনা, পার্থ, চাঁদনী, আয়েশা, মিতা, শান্তা, শম্পা, সম্রাট, পিয়াল, রনি, আরিফুল প্রমুখ উপস্থিত ছিলেন।