মুজিবনগর প্রতিনিধি:
মুজিবনগর স্মৃতিসৌধে পু্ষ্পস্তবক অর্পনকরে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের প্রকল্প পরিচালক ও গণহত্যা জাদুঘরের ট্রাস্ট্রি সভাপতি ড.মুনতাসীর মামুন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স এ অবস্হিত স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতি কমপ্লেক্স এর বিভিন্ন স্হাপনা ও স্বাধীনতা সড়ক ঘুরে দেখেন।
এ সময় গনহত্যা জাদুঘরের ট্রাস্টি সম্পাদক ড.চৌধুরী কাদের, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, মুজিবনগর থানা ইনচার্য (ওসি) আব্দুল হাশেম,বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন উপস্হিত ছিলেন।