মেহেরপুর নিউজ:
ভূমি মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সারা দেশের শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের আওতায় ভূমি প্রশাসনে কর্মরত জনবলের পেশাগত দক্ষতা ও সেবার মান বৃদ্ধি এবং ডিজিটাল ডাটা সংরক্ষন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে।
মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসনের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো মাইনউদ্দিন। পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয়।