মেহেরপুর নিউজ:
ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি লিউজা-উল জান্নাহ, আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজউদ্দিন আহমেদ, মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের সহকারী প্রধান শিক্ষক এনামুল হক প্রমূখ। পরে সেখানে শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব হিসাবে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়কে জেলার শ্রেষ্ঠ ল্যাব,কবি নজরুল শিক্ষা মঞ্জিলকে দ্বিতীয় এবং কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়কে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।