বর্তমান পরিপ্রেক্ষিত

ডিবিএস ও পিএসকেএস’র অক্সিজেন সিলিন্ডার সহ অন্যান্য সামগ্রী প্রদান

By মেহেরপুর নিউজ

July 14, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্থা এবং পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে অক্সিজেন সিলিন্ডার, ক্যানুলা প্রদান করা ।

বুধবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ডিবিএস ও পিএসকেএস’র উদ্যোগে ১০ টি অক্সিজেন সিলিন্ডার সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।

জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান অক্সিজেন সিলিন্ডার ও ক্যানুলা সহ অন্যান্য সামগ্রী গ্রহণ করেন। এসকল সিলিন্ডার ও ক্যানুলা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে। অক্সিজেন সিলিন্ডার ক্যানুলা সহ অন্যান্য সামগ্রী গ্রহণকালে জেলা প্রশাসক সমাজের বিত্তবানদের এ ধরনের মহৎ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর রহমান, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মো মোশাররফ হোসেন, দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক ডাঃ আবু জাফর প্রমূখ।