বর্তমান পরিপ্রেক্ষিত

ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আ-ট-ক

By মেহেরপুর নিউজ

October 12, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ মাজেদুল হক ও বিপ্লব হোসেন নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বৃহস্পতিবার রাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর তারানগর সড়ক থেকে মাজেদুল হক ও বিপ্লব হোসেনকে আটক করে। আটক মাজেদুল হক জয়পুর গ্রামের আব্দুল মসজিদের ছেলে। এবং বিপ্লব একই এলাকার নজুর ছেলে।

জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এসআই উত্তম সঙ্গীয় এ এস আই হেলাল, এএসআই সেলিম সহ ডিবি’র সদস্যরা বাগোয়ান ইউনিয়নের তারানগর জয়পুর সড়কে অভিযান চালান। এ সময় মাজেদুল ও বিপ্লবকে আটক করেন। তাদের কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।