মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ কোহিনুর খাতুন ও মাসুদ রানা নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার দিবাগত রাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া স্বাধীনতা সড়কের পাশে থেকে কোহিনুর খাতুন ও মাসুদ রানাকে আটক করা হয়। আটক কোহিনুর খাতুন একই উপজেলার গৌরনগর গ্রামের সাজিবরের স্ত্রী এবং মাসুদ রানা দারিয়াপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এস আই উত্তম কুমারের নেতৃত্বে সঙ্গীয় এএসআই মোঃ মাসুদ রানাসহ ডিবি’র অন্যান্য সদস্যরা মুজিব নগরের স্বাধীনতা সড়ক থেকে কোহিনুর এবং মাসুদ রানাকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।