বর্তমান পরিপ্রেক্ষিত

ডিবি পুলিশের অভিযানে সাবেক পুলিশের কনস্টেবল ফেনসিডিলসহ আটক

By মেহেরপুর নিউজ

June 06, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে রুবেল শেখ (বরখাস্তকৃত পুলিশের কনস্টেবল) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফপ্তার করেছে।

শনিবার দিবাগত রাতে মেহেরপুর পৌর এলাকায় তাকে গ্রেফপ্তার করা হয়।  রুবেল শেখ কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমান পুর গ্রামের শামসুদ্দিনের ছেলে। রুবেল খুলনা আর আর এফ এ বর্তমানে বরখাস্ত রয়েছেন । সে একাধিকবার ফেনসিডিলসহ আটক হয়েছিল।

এদিন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সন্দেহভাজন একটি রিকশা প্রতিরোধ করার চেষ্টা করে। এসময় রুবেল ও তার কথিত স্ত্রী ইমা পালানোর চেষ্টা করে। ডিবি পুলিশর সদস্যরা তাঁকে আটক করলেও তার কথিত স্ত্রী ইমা পালিয়ে যায়। গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এস আই মো: হাবিবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এ এস আই মোঃ হেলাল উদ্দিন, এএসআই মোঃ ইব্রাহিম বিশ্বাস এএসআই আহসান হাবীব সহ ডিবির অন্য সদস্যরা অভিযান অংশগ্রহণ করেন।