বর্তমান পরিপ্রেক্ষিত

ডিসি ইকোপার্ক পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

By মেহেরপুর নিউজ

November 18, 2017

মেহেরপুর নিউজ, ১৮ নভেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া নীলকুঠিতে অবস্থিত ডিসি ইকোপার্ক পরিদর্শন করলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

শনিবার বিকালে তিনি প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে এ পরিদর্শন করেন।

এসময় জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, সিভিল সার্জন ডা. জিকেএম সামছুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ তার সাথে ছিলেন।