মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ নভেম্বর: মেহেরপুর শহরের ঘাট পাড়ার মহিদুল ইসলামের ছেলে ৯ বছর বয়সী শিশু নয়ন ভৈরব নদে ডুবে যাওয়ার ২২ ঘন্টা তার লাশ ভেসে উঠেছে। অঅজ সকাল পোনে ১১ টার দিকে তার লাশ ঘাটপাড়াস্থ নুরানি মাদ্রাসার নিকট ভেসে উঠে। এলাকাবাসী ধারনা করছে শিশিুটি নদের যেখানে পড়ে গিয়েছিলো সেখান থেকেই ভেসে উঠেছে।
এদিকে তার লাশ ভেসে ওঠার সাথে ভৈরব নদের পাড়ের আকাশ যেন ভারী হয়ে যায় স্বজনদের আর্তনাদে।একনজর শিশুটির লাশ তেখার জন্য ভৈরব নদে; পাড়ে ভীড় জমায় হাজার হাজার জনতা। মাছ ধরতে যেয়ে বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ভৈরব নদে পড়ে যায় ঘাটপাড়ার মহিদুলের শিশু পুত্র।নয়ন অনেক খোজাখুজি করে না পেয়ে অবশেষে আজ সকালে চুয়াডাঙ্গা থেকে ডুবুরি দল ডাকা হয়। চুয়াডাঙ্গার ডুবুরী দল মেহেরপুরে পৌচানোর আগে আকষ্মিক আজ শুক্রবার বেলা পোনে ১১ টার দিকে তার লাশ ভেসে ওঠে।