বর্তমান পরিপ্রেক্ষিত

ডেকোরেটর এন্ড সাউন্ড মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 12, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ডেকোরেটর এন্ড সাউন্ড মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হল মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা ডেকোরেটর এন্ড সাউন্ড মালিক সমিতির সভাপতি সানোয়ার হোসেন সানুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান শাহীন, প্রচার সম্পাদক আক্কাস আলী, কোষাধক্ষ্য সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য জাফর ইকবাল মিন্টু, আব্দুস সামাদ চপ্পল, রাজিব হাসান। উপদেষ্টা গোলাম মোস্তফা, খুশিদ হাসান ডালু প্রমূখ।