বর্তমান পরিপ্রেক্ষিত

ড্রেন ও সড়ক নির্মান দাবিতে মেহেরপুর মল্লিকপাড়ার বাসিন্দাদের অভিনব প্রতিবাদ

By মেহেরপুর নিউজ

October 20, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ অক্টোবর:

ড্রেন ও সড়ক নির্মানের দাবিতে মেহেরপুর পৌর এলাকার মল্লিকপাড়ার বাসিন্দারা অভিনব প্রতিবাদ জানিয়েছে। জানা গেছে, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পিছনে শহীদ আরোজ সড়কের পার্শ্বে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় পড়া দূগন্ধে এলাকাবাসীর টিকা দায় হয়ে পড়েছে। সড়কটির অবস্থাও অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। ড্রেন ও সড়কটির সংস্কার দাবিতে এলাকাবাসী  বুধবার সকালের দিকে রাস্তার উপর ময়লা আবর্জনা ফেলে এবং বাঁশের রেলিং দিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। ভিন্ন ধরনের ওই প্রতিবাদ চলাকালে ওই সড়কে যানসহ মানুষ চলাচল বন্ধ হয়ে যায়।