বর্তমান পরিপ্রেক্ষিত

ড.ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

February 19, 2024

মেহেরপুর নিউজ:

প্রধানমন্ত্রীর স্বামী ড.ওয়াজেদ মিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সদস্য তানভীর আহমেদের উদ্যেগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামে চেয়ারম্যান বাড়িতে শীত বস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য এবং আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান তানভীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আলি টোকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মাহফুজা খাতুন। পরে সেখানে ১ হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।