মেহেরপুর নিউজ:
ঢাকাগামী কোচের ধাক্কায় ৫৫ বছর বয়সী ১ প্রতিবন্ধী আহত হয়েছেন। তাকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যারদিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে মেহেরপুর থেকে ঢাকাগামী জে আর পরিবহনের একটি কোচ মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর আমঝুপি বাজার অতিক্রম করছিল। এসময় অজ্ঞাত প্রতিবন্ধী রাস্তা পার হওয়ার সময় কোচের সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।এই রিপোর্ট লেখা পর্যন্ত আহত ব্যক্তি অচেতন থাকায় তার কোন নাম ঠিকানা পাওয়া যায়নি।