মেহেরপুর নিউজ :
ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির পক্ষ থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ১০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হয়।
জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এ সময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুরের পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির সভাপতি এ এল এম জিয়াউল হক, প্রফেসর রফিকুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, পিপি পল্লব ভট্টাচার্য প্রমূখ। পরে সেখানে ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির পক্ষ থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করা হয়।