বর্তমান পরিপ্রেক্ষিত

ঢাকা পোস্টে নিয়োগ পেলেন সাংবাদিক মাহাবুল

By Meherpur News

April 27, 2026

মেহেরপুর নিউজ :

বাংলাদেশের অন্যতম শীর্ষ অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্ট-এ মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক মাহাবুল ইসলাম।

সোমবার বিকেলে ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম ও সিনিয়র বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগ আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন।

তরুণ সাংবাদিক মাহাবুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্র-পত্রিকার সঙ্গে যুক্ত থেকে সাংবাদিকতা করে আসছেন। ঢাকা পোস্টে যোগদানের আগে তিনি দৈনিক সময়ের সমীকরণ, দৈনিক দেশতথ্যসহ একাধিক সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করেছেন।

নিয়োগের বিষয়টি নিশ্চিত করে মাহাবুল ইসলাম বলেন, ঢাকা পোস্টের মতো একটি প্রতিষ্ঠানে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বাসিত। এদিকে ঢাকা পোস্টে তার এই নিয়োগে মেহেরপুর জেলার সাংবাদিকমহলসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।