মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ নভেম্বর: মেহেরপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বলেছেন,নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচন হতে দেয়া যাবে না। তিনি প্রধানমন্ত্রীকে উদ্যোশে করে বলেন,অাপনি যদি উন্নয়ন করে থাকেন তাহলে তত্বাবধায়কের অধীনে নির্বাচন দিতে আপনার সমস্যা কোথায়। মাসুদ অরুন আজ শুক্রবার সকাল ১১টার দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত ১৮ দলীয় জোটের উদ্যোগে আয়োজীত এক সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য এ কথা বলেন।
দারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কদর আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামীর জেলা ভারপ্রাপ্ত আমির আলহাজ্ব সিদ্দিকুর রহমান,জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান,ইলিয়াস হোসেন,জেলা বিএনপির সাধারন সম্পাদক ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম।সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ,সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন,মুজিবনগর উপজেলা জামায়াতের আমির খান জাহান আলী,জেলা তাঁতী দলের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু,মুজিবনগর উপজেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ। এর আগে সেখানে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর-মুজিবনগর সড়কের দারিয়াপুর বাজার প্রদক্ষিন করে। মিছিলে ১৮ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহন করে।