রাজনীতি

জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষনা করায় মেহেরপুর শহরে ছাত্রলীগের আনন্দ মিছিল

By মেহেরপুর নিউজ

November 25, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ নভেম্বর:

আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষনা করায় নির্বাচন কমিশনকে ধন্যাবাদ জানিয়ে শহরে আনন্দ মিছিল করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ। আজ সোমবার রাত ৮টার দিকে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে মেহেরপুর শহরের হেটেল বাজার মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল বাজার মোড়ে এসে শেষ হয়। সেখানে এক পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান,বর্তমান সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন,কলেজ সভাপতি তৌহিদুল ইসলাম,সাধারন সম্পাদক কুদরত- ই খুদা রুবেল প্রমুখ।

উল্লেখ্য, আজ সোমবার রাত সাড়ে ৭টার দিকে জাতীর উদ্যোশে দেয়া এক ভাষনে  আসন্ন ১০ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। রিটার্নিং অফিসারে কাছে মনোনয়ন পত্র জমাদনের শেষ তারিখ ২রা ডিসেম্বর,মনোনয়ন বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহার ১৩ ডিসেম্বর নির্ধারন করা হয়। ভাষনটি বাংলাদেশ টেলিভিশন,বাংলাদেশ বেতারসহ একযোগে সকল স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচার করে।