বর্তমান পরিপ্রেক্ষিত

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মেহেরপুর জেলা আওয়ামীলীগের আনন্দ মিছিল

By মেহেরপুর নিউজ

November 15, 2023

মেহেরপুর নিউজ:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে মেহেরপুর জেলা আওয়ামীলীগ। বুধবার সন্ধ্যার দিকে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের নেতৃত্বে আনন্দ মিছিলটি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বাসভবন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এসে শেষ করা হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহিন। আনন্দ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম,বাড়াদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সোবহান, সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন প্রমূখ।