বর্তমান পরিপ্রেক্ষিত

তাঁতি লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

By মেহেরপুর নিউজ

March 19, 2019

মেহেরপুর নিউজ, ১৯ মার্চ : তাঁতি লীগের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে মেহেরপুর জেলা তাঁতি লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। মঙ্গলবার বিকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে জেলা তাঁতি লীগের আহবায়ক নুর ইসলাম সুবাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান ।তিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রহিম শাহিন, বক্তব্য রাখেন তাঁতি লীগের শ্রম ও জন শক্তি বিষয়ক সম্পাদক এ্যড. রাজিব চৌধুরী, জেলা শাখার সদস্য সচিব জুয়েল রানা, গাংনী উপজেলা আহবায়ক মনিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আঃ হামিদ প্রমুখ।