মেহেরপুর নিউজঃ মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত তাপস স্মৃতি সংঘ অনূর্ধ্ব ১৪-১৬ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি।
শুক্রবার অনুষ্ঠিত খেলায় ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি ৪ উইকেটে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ৩০ ওভারে ১৭২ রান করে অলআউট হয়। দলের পক্ষে ফিজা সর্বোচ্চ ৭৭ রান করেন। ইয়াং টাইগার্সের হয়ে লিখন ৩টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি ২৭.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে জুনায়েদ সর্বোচ্চ ৬২ রান করেন। জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ফিজা ৩টি উইকেট লাভ করেন।