টপ নিউজ

তামাক শিল্পের অস্তিত্ব রক্ষার দাবিতে অনশনরত তামাক চাষীদের অনশন ভঙ্গ

By মেহেরপুর নিউজ

March 09, 2021

মেহেরপুর নিউজ :

দেশীয় তামাক শিল্প রক্ষায় তামাক শিল্পের প্রাণ চাষীদের সুরক্ষা এবং বিদেশি কোম্পানির আগ্রাসনের হাত থেকে শতভাগ দেশীয় মালিকানাধীন তামাক শিল্পের অস্তিত্ব রক্ষার দাবিতে অনশনরত তামাক চাষীদের অনশন ভঙ্গ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে জুস পান করিয়ে চাষীদের অনশন ভঙ্গ করান মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক। এসময় তিনি তামাক চাষীদের সাথে কথা বলেন এবং তাদের জুস পান করিয়ে অনশন ভঙ্গ করেন, এ সময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, গাংনী পৌর সভার মেয়র আহমেদ আলী প্রমূখ।

এর আগে মঙ্গলবার সকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মেহেরপুর দেশীয় তামাক চাষি কল্যান সমিতির উদ্যোগে শতাধিক তামাক চাষি অনশনে অংশ নেন।