বর্তমান পরিপ্রেক্ষিত

তারানগর পদ্ম বিলের মাছ লুটের মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

June 06, 2024

মেহেরপুর নিউজ:

মেহেপুরের মুজিবনগর উপজেলার তারানগর পদ্ম বিলের মাছ লুটের মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে তারানগর গ্রামবাসী। বৃহস্পতিবার বিকালে তারানগর পদ্ম বিলের পাড়ে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন।

তারানগর গ্রামের আরিফুল ইসলামের নেতৃত্ব মানববন্ধন ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন। লিখিত বক্তব্যে তিনি আগের দিনে অপরপক্ষের সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে বিভিন্ন তথ্য তুলে ধরেন। লিখিত বক্তব্য তিনি বলেন, আমাদের বিরুদ্ধে জোরপূর্বক মাছ ধরার কথা বলা হয়েছে সেটি ভিত্তিহীন। তিনি বলেন জলমহল কখনো বন্দোবস্ত দেওয়া হয় না। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে তারানগর গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।