রাজনীতি

তারেক রহমানের বেকসুর খালাসে মেহেরপুর ছাত্রদলের আলোচনা সভা ও মিষ্টি মুখ

By মেহেরপুর নিউজ

November 17, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ নভেম্বর: অর্থপাচার মামলায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দেয়ায় মেহেরপুর আলাচনা সভা মিষ্টি মুখ করেছে মেহেরপুর জেলা ছাত্রদল ।

আজ রোববার দুপুর ১ টার দিকে মেহেরপুর জেলা বিএনপি’র শাহজীপাড়াস্থ অফিসে জেলা ছাত্রদলের সভাপতি মো:মোস্তাকিমে সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্র নেতা আলমগীর ইকবাল, রেমিম, কল্লোল, ইকবাল, জনি, সানি, সবুজ, সোহাগ প্রমুখ। পরে সেখানে মিষ্টি মুখ করা হয়।

উল্লেখ্য,অর্থপাচার মামলায় আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার তৃতীয় বিশেষ জজ মোতাহার হোসেন আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন।একই মামলায় তারেকের ঘনিষ্ট বন্ধু ব্যবসায়ী গিয়াস আল মামুনকে ৭ বছরের কারাদন্দাদেশ এবং একই সাথে তার ৪০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।