বর্তমান পরিপ্রেক্ষিত

তিন শ দুস্থের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলো কালার স্টাইল বাংলাদেশ

By মেহেরপুর নিউজ

May 11, 2021

মেহেরপুর নিউজ:

কালার স্টাইল বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও আমঝুপির ছেলে প্রকৌশলী জিয়াউর রহমান খান মুকুললের অর্থায়নে মেহেরপুর পৌর  এলাকার ৩ শ জন সুবিধা বঞ্চিত  দুস্থদের মাঝে ঈদ পোষাক শাড়ি ও থ্রি পিচ  বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকার ৩ টার দিকে মেহেরপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক রোভার কমিশরার ও রোভার নেতা আবু তালেব। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক রবিউল ইসলাম বাবু, খন্দকার রোকুনুজ্জামান, প্রভাষক শাহিনুর রহমানসহ আরো অনেকে। এ সকল শাড়ি ও থ্রি পিচ মেহেরপুর পৌর এলাকার অসহায়, দুস্থ্যদের  মাঝে  বিতরণ করেন।