বর্তমান পরিপ্রেক্ষিত

তুচ্ছ ঘটনায় মেহেরপুর শহরে তুলকালাম ।। আহত ২ ।। অগ্নি সংযোগ

By মেহেরপুর নিউজ

November 17, 2013

মেহেরপুর নিউজ ২৪ ড কম,১৭ নভেম্বর: ফেন্সিডিল খাওয়াকে কেন্দ্র করে মেহেরপুর শহরের বোসপাড়ায় দু’দফা সংঘর্ষে উভয় পক্ষের ২ জন আহত হয়েছে। আহত দু’জনই মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলো বোসপাড়ার সাদি মেখের ছেলে ফনি এবং অপর পক্ষের ভাদুর ছেলে ইদ্রিস।এ ঘটনার জের ধরে একটি বাড়িতে হামলা চালিয়ে মোটর সাইকেল ও জেনারেটর রুমে অগ্নি সংযোগ করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে,ফেন্সিডিল খাওয়াকে কেন্দ্র করে আজ রোববার দুপুরের দিকে মেহেরপুর সরকারী মহিলা কলেজের সামনে বোসপাড়ার খাদুর ছেলে ইদ্রিস নামের এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে।ওই ঘটনার জের ধরে ইদ্রিসের পক্ষ নেয়া বেশ কিছু যুবক শহরের বোসপাড়ার সাদি শেখের ছেলে ফনি(৪২) এর উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে অোহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ফনির উপর হামলার জের ধরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২০/২৫ জনের একদল যুবক শহরের কাঁসারী পাড়ার আক্কাস আলীর ছেলে শহিদুল ইসলাম লালুর বাড়িতে হামলা চালায়। এ সময হামলাকারীরা লালুর বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং বাড়ির মধ্যে রাখা একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়।

এর পরপরই তারা শহরের বোসপাড়ায় লালুর একটি জেনারেটর রুমে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। দমকল বাহিনীকে খবর দেয়া হলে তারা আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনে।ঘটনার পরপরই মেহেরপুর সদর থানার একদল পুলিশ সেখানে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে ঘটনার পর থেকে শহরে আতঙ্ক বিরাজ করছে।