বর্তমান পরিপ্রেক্ষিত

তেতুলবাড়িয়া সীমান্তে মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার

By মেহেরপুর নিউজ

March 24, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া সীমান্তে বিজিবির সদস্যরা ২০ বোতল মদ, ২৫০ পিস গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে।

বুধবার ভোরের দিকে তেঁতুলবেড়িয়া সীমান্তে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন। হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল এ অভিযান পরিচালিত হয়।