বর্তমান পরিপ্রেক্ষিত

তেরঘরিয়া উত্তরপাড়া জামে মসজিদের সংস্কার কাজের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 12, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের তেরঘরিয়া উত্তরপাড়া জামে মসজিদের মেঝেতে টাইলস বসানো কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে টাইলস বসানো কাজের উদ্বোধন করা হয়।মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ মিরন টাইলস বসানো কাজের উদ্বোধন করেন। এসময় সেখানে মোনাজাত করা হয়। মেহেরপুর জেলা পরিষদের ২ লক্ষ টাকা ব্যায় সাপেক্ষে এ কাজ করা হবে।